জীবননগর হাসাদাহে বাবু খানের পক্ষে নির্বাচনী সভায় উপস্থিত উপজেল সিনিয়র সহ সভাপতি মঞ্জু সিদ্দিকী মিলন।

 




নিজস্ব প্রতিবেদক। 

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা দুই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদ হাচান বাবু খাঁনের নির্বাচনী প্রচারণা উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে হাসাদাহ বাজারে হাসাদাহ  ইউনিয়ন বিএনপির নিজ পার্টি অফিসে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আলোচনা অনুষ্ঠানে জীবননগর 

উপজেলা বিএনপির ৩নং সিনিয়র সহ সভাপতি লে: ক: অবসরপ্রাপ্ত  মঞ্জুর সিদ্দিকী মিলনের  নেতৃত্বে  এই মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির  সভাপতি আব্দুল্লাহ আল- মামুন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,  জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রানা, হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনর রশিদ, সদস্য সচিব শামীম শেখ ,  যুগ্ম আহ্বায়ক রাজন আহাম্মদ সহ সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং  হাসাদাহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের  সকল নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। এসময়ে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মঞ্জর সিদ্দিকী মিলন বলেন চুয়াডাঙ্গা দুই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদ হাচান বাবু খান অত্যান্ত ভালো মনের  একজন ব্যাক্তি, আপনারা সকলেই মিলে বাবু খানের পক্ষে কাজ করেন  এবং সাধারণ মানুষের কাছে বাবু খানের জন্য ভোট চান। 


Post a Comment

Previous Post Next Post