নিজস্ব প্রতিবেদক।
চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিএনপির কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঈন উদ্দীন ময়েন। সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক মো. হযরত আলী সরদার।
বিএনপির আহ্বায়ক মো. মঈন উদ্দিন (মেম্বার)। প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান সর্দার। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্যসচিব মো. মনির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, মো. মিনাজুল ইসলাম, মো. সাইদুর রহমান রানা, সরোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আনার হোসেন, মো. জহিরুল ইসলাম মিঠু, মো. আজমত আলী, মো. আব্দুল আলীম, মো. মতিয়ার রহমান।
মাহফিলে বিশেষ মোনাজাতের বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
